Discover
Stories In Biology
14 Episodes
Reverse
#storiesinbiology র এই পডকাস্টে সাইটোস্কেলেটনের অন্যতম উপাদান ইন্টারমিডিয়েট ফিলামেন্ট গুলির গঠন, ও উৎপত্তি, সাইটোপ্লাজমে এদের বিন্যাস ও কাজ নিয়ে আলোচনা করা হয়েছে।
#storiesinbiology_podcast এর এই পর্বে শুনে আপনি জানতে পারবেন, মাইক্রোটিউবিউল তন্তুগুলি সাইটোস্কেলেটনের গঠন ও কাজে কি ভুমিকা পালন করে।
শুনুন এবং জানুন- সোডিয়াম-পটাশিয়াম পাম্প নামক ট্রান্সমেমব্রেন প্রোটিন গুলি কিভাবে সক্রিয় পদ্ধতিতে কোষপর্দা অতিক্রম করে পরিবহনে অংশগ্রহণ করে।
শুনুন এবং জানুন...পাশাপাশি অবস্থিত উদ্ভিদকোষ গুলির মধ্যে প্লাসমোডেসমাটা নামে যে কোষীয় সংযোগ গঠিত হয়, তাদের উৎপত্তি, গঠন ও কাজ সম্পর্কে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
ATP র উৎপাদন ও ATP র ব্যবহার এর মধ্যে ATP কিভাবে জীবদেহে তার চক্র সম্পন্ন করে, তাই আলোচিত হয়েছে এই পডকাস্টে।
শুনুন কোষপর্দার গুরুত্বপূর্ণ অংশ গ্লাইকোক্যালিক্স সম্পর্কে, #storiesinbiology র এই পডকাস্টে।
#storiesinbiology র এই পডকাস্টে জানুন অটোট্রফ ও হেটেরোট্রফ, ফোটোট্রফ ও কেমোট্রফ এবং অর্গানোট্রফ ও লিথোট্রফদের সম্পর্কে।
#storiesinbiology র এই পডকাস্টে জানুন কিভাবে নাইট্রিফিকেশন প্রক্রিয়ায়, অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে নাইট্রেট আয়নে পরিনত হয়।
#storiesinbiology র এই পডকাস্টে জীবকোষের ভেতরে ও কোষের বাইরে কৃত্রিম ও প্রাকৃতিক ভাবে উৎপত্তি হওয়া যে বিভিন্ন ধরনের অন্তঃকোষীয় বা বহিঃকোষীয় ভেসিকল গুলি দেখতে পাওয়া যায় তাদের সাধারন পরিচিতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
#storiesinbiologypodcast জীববিদ্যার ছাত্রছাত্রী দের মধ্যে রাইবোজোমের ডাইমার অবস্থা ও পৃথক অবস্থার সাব ইউনিট গুলির সভেদবার্গ এককের মান অর্থাৎ s এর মান নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়, এই পডকাস্টে সেই বিভ্রান্তি যথা সম্ভব দূর করবার চেষ্টা করা হয়েছে।
#storiesinbiology র এই পডকাস্টে কোষে প্রোটিন সংশ্লেষের প্রেক্ষাপটে কোষীয় অঙ্গাণু রাইবোজোমের গঠন, বৈশিষ্ট্য ও কাজ আলোচনা করা হয়েছে।
The endomembrane system is composed of the different membranes that are suspended in the cytoplasm within a eukaryotic cell. These
nembranes divide the cell into functional and
;tructural compartments, or organelles. In
Eukaryotes the organelles of the endomembrane system include: the nuclear membrane, the endoplasmic reticulum, the golgi apparatus,
Lysosomes, vesicles, endosomes, and plasma (cell) membrane among others. The system is defined more accurately as the set of membranes that form
single functional and developmental unit, either being connected directly, or exchanging material through vesicle transport. Importantly, the endomembrane system does not include the
nembranes of chloroplasts or mitochondria, but might have evolved from the latter.
এই পডকাস্টের মাধমে আপনি জানতে পারবেন যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত F1 দানার প্রকৃত দানার গঠন কেমন হয়। এর সাথে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে যে, কেন F1 দানা কে F0F1 ATP synthase বলা হয়। এবং ব্যাখ্যা করা হয়েছে, মাইটোকন্ড্রিয়ার বাইরের ও ভেতরের প্রকষ্ঠে অবস্থিত তরলে ETS এর মাধ্যমে যে প্রোটনের ঘনত্ব জনিত বিভব পার্থক্য তৈরি হয়, সেই বিভব পার্থক্য জনিত শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত এই দানাগুলি, মেশিনের মত কাজ করে ATP উৎপাদন করে।
এই পডকাস্টে কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার গঠন সংক্ষিপ্তরূপে বর্ণনা করা হয়েছে।আলোচিত হয়েছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড জলের হাইড্রোজেন দ্বারা বিজাড়িত হয়ে উৎপন্ন করা শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজে যে সৌরশক্তি কে আবদ্ধ করে, সেই সৌরশক্তি কিভাবে কোষীয় শ্বসন প্রক্রিয়ার ৫টি ধাপে গ্লুকোজ থেকে হাইড্রোজেন অপসারনের মাধ্যমে পুনরায় জাড়িত হয়ে মুক্ত হয় এবং ATP উৎপাদনের মাধ্যমে কোষে সঞ্চিত হয়। সম্পূর্ণ পডকাস্টে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কোষীয় শ্বসন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ মাইটোকন্ড্রিয়ার কোথায়, কোন কোন অংশে সম্পন্ন হয় এবং কোষে মাইটোকন্ড্রিয়ার প্রকৃত ভুমিকা কি।














